📰 ই-পেপার
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানের সমুদ্রতলে রেকর্ড গভীরতায় বিরল মাছের সন্ধান

October 30, 2026

Spread the love

জাপানের সমুদ্রতলে রেকর্ড গভীরতায় বিরল মাছের সন্ধান

প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে গভীর সমুদ্রের তলদেশে এক রোমাঞ্চকর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। জাপানের উপকূলে আট হাজার ৩৩৬ মিটার বা প্রায় ২৭ হাজার ফুটেরও বেশি গভীরতায় একটি স্নেইলফিশের বিচরণ ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছেন তারা। সমুদ্রের তলদেশের গহীন অন্ধকারে এত গভীরে মাছের অস্তিত্ব পাওয়ার ঘটনা এটিই প্রথম। এতদিন পর্যন্ত পাওয়া সব তথ্যের রেকর্ড ভেঙে এই মাছটি সবচেয়ে গভীরের মাছ হিসেবে চিহ্নিত হয়েছে।

গবেষক দল এই গভীর সমুদ্রে বিশেষ প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালিয়েছিলেন। সেখানে পানির প্রচণ্ড চাপ এবং প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও তরুণ এই স্নেইলফিশটিকে স্বাভাবিকভাবে সাঁতার কাটতে দেখা গেছে। এই অনন্য ফুটেজটি সমুদ্রের তলদেশের পরিবেশ এবং গভীর সামুদ্রিক প্রাণীদের টিকে থাকার সক্ষমতা সম্পর্কে নতুন জ্ঞানের দুয়ার খুলে দিয়েছে। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কারটি সমুদ্রের অতল রহস্য উন্মোচনে এক বড় মাইলফলক।

সূত্র: সিএনএন

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —