তীব্র শীতে ঘর উষ্ণ রাখার সহজ ও কার্যকর উপায়

শীতের প্রকোপ বাড়লে ঘরের তাপমাত্রা ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে হিটার বা থার্মোস্ট্যাটের ওপর নির্ভরতা কমিয়েও ঘরকে বেশ কিছুক্ষণ উষ্ণ রাখা সম্ভব। এক্ষেত্রে কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমন, পুরোনো মোজা ব্যবহার করে চমৎকার ‘ড্রাফট এক্সক্লুডার’ বা বাতাস নিরোধক তৈরি করা যায়, যা দরজার নিচ দিয়ে আসা ঠান্ডা বাতাস আটকে দেয়। এছাড়া রান্নার কাজ শেষ হওয়ার পর চুলার দরজাটি কিছুক্ষণ খোলা রাখলে ওভেনের অবশিষ্ট তাপ ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়।
বাইরের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ব্যক্তিগত আরামের দিকেও নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে মোটা একটি পোশাক পরার চেয়ে পাতলা কয়েকটি স্তরে কাপড় পরা অনেক বেশি কার্যকর। এটি শরীরের তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে। এসব ছোট ছোট কৌশল অনুসরণের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমিয়েও বাড়তি আরাম নিশ্চিত করা সম্ভব।
সূত্র: bbc.co.uk
