দাসপ্রথা নিয়ে ক্ষতিপূরণ ইস্যুতে নমনীয় ব্রিটিশ সরকার

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে দাসপ্রথার ক্ষতিপূরণ সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত করা নিয়ে কঠোর অবস্থানে ছিল যুক্তরাজ্য। অ্যান্টিগা ও বারমুডায় আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে যাতে কোনোভাবেই এই বিষয়টি স্থান না পায়, সেজন্য ব্রিটিশ কর্মকর্তারা শুরু থেকেই জোরালো আপত্তি জানিয়েছিলেন। এমনকি জানা গেছে, আলোচনার বিষয়বস্তু হিসেবে দাসপ্রথার ক্ষতিপূরণকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হলে উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিল ব্রিটিশ পক্ষ।
তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে ব্রিটেনের পক্ষ থেকে ক্ষতিপূরণ সংক্রান্ত ন্যায়বিচার নিয়ে একটি কাঠামোগত আলোচনায় বসার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। যদিও বিষয়টি সরাসরি সম্মেলনের মূল আলোচ্যসূচিতে ঠাঁই পায়নি, তবুও একে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আন্দোলনের নেতারা। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের সাবেক প্রধানমন্ত্রী র্যালফ গনসালভেস জানান, দাসপ্রথার ক্ষতিপূরণ নিয়ে ব্রিটেন আলোচনায় বসতে রাজি হয়েছে ঠিকই, তবে এই প্রক্রিয়ায় তাদের শামিল হতে বেশ চাপের মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক মহলের দাবির প্রেক্ষিতে এক প্রকার বাধ্য হয়েই ব্রিটেন এই সংলাপে অংশগ্রহণে সম্মত হয়েছে বলে মনে করছেন অনেকে।
সূত্র: দ্য গার্ডিয়ান
