নানিয়ার রূপকথার রাজ্যে রূপালী পর্দার হাতছানি: বেলফাস্টের ল্যান্ডস্কেপ যেভাবে সি এস লুইসের অনুপ্রেরণা

নেটফ্লিক্সে আসন্ন ‘দ্য ক্রনিকলস অফ নানিয়া’ সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর প্রেক্ষাপটে বেলফাস্টে জন্ম নেওয়া লেখক সি এস লুইসের কল্পনাশক্তিকে প্রভাবিত করা বাস্তব দৃশ্যপটগুলো নতুন করে সামনে এসেছে। উত্তর আয়ারল্যান্ডের এই শহরের সাধারণ দেয়ালে এখন আর কেবল সংঘাতের চিত্র নয়, বরং নানিয়ার কাল্পনিক চরিত্রদের শৈল্পিক প্রতিফলনও দৃশ্যমান হচ্ছে। লেখক লুইসের শৈশব ও তার চারপাশের পরিবেশ কীভাবে এক জাদুকরী জগতের জন্ম দিয়েছিল, তা এখন নতুন করে চর্চায় উঠে আসছে।
বেলফাস্টের ইস্ট এন্ড এলাকায় লুইসের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে এখন পর্যটন ও সংস্কৃতির মেলবন্ধনে সাজিয়ে তোলা হয়েছে। ‘সি এস লুইস স্কয়ার’ নামক একটি বিশেষ এলাকায় নানিয়া সিরিজের জনপ্রিয় চরিত্র যেমন— মিস্টার ও মিসেস বিভার এবং মিস্টার টামনাসের ধাতব ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই প্রাঙ্গণের মূল আকর্ষণ হলো বিশালাকার সিংহের ভাস্কর্য ‘আসলান’, যা দর্শনার্থীদের নানিয়ার সেই অরণ্য ও পাহাড়ের জগতে ফিরিয়ে নিয়ে যায়। মূলত মরন পাহাড়ের মনোরম দৃশ্য ও স্থানীয় পরিবেশই লুইসকে তাঁর বিখ্যাত সেই কাল্পনিক রাজ্য সৃষ্টির অনুপ্রেরণা জুগিয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান


