📰 ই-পেপার
ব্রেকিং
আড়াই বছর বিরতির পর রাজধানীতে ফিরছে ইউএস ট্রেড শো ট্রাইব্যুনালের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রসিকিউটর, বিচারিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আড়াই বছরের বিরতি ভেঙে ফিরছে ইউএস ট্রেড শো: লক্ষ্য মার্কিন বিনিয়োগ বৃদ্ধি সুইডেন ও বেলজিয়ামে সুপারশপের কুলিং সিস্টেমে সাইবার হামলার আশঙ্কা ইয়েমেনের গৃহযুদ্ধে নতুন রণক্ষেত্র আল-জউফ, কৌশলগত অবস্থানে পরিবর্তন আড়াই বছর বিরতির পর রাজধানীতে ফিরছে ইউএস ট্রেড শো ট্রাইব্যুনালের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রসিকিউটর, বিচারিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আড়াই বছরের বিরতি ভেঙে ফিরছে ইউএস ট্রেড শো: লক্ষ্য মার্কিন বিনিয়োগ বৃদ্ধি সুইডেন ও বেলজিয়ামে সুপারশপের কুলিং সিস্টেমে সাইবার হামলার আশঙ্কা ইয়েমেনের গৃহযুদ্ধে নতুন রণক্ষেত্র আল-জউফ, কৌশলগত অবস্থানে পরিবর্তন
আন্তর্জাতিক

না ফেরার দেশে ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্টিভ এলিস

November 2, 2026

Spread the love

না ফেরার দেশে ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্টিভ এলিস

সত্তরের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘লাভ অ্যাফেয়ার’-এর প্রধান গায়ক এবং সংগীতশিল্পী স্টিভ এলিস ৭৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে সৃষ্ট জটিলতায় গত ৩০ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শান্তিতেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

ষাটের দশকের পপ-রক ঘরানার সংগীতে নিজের স্বতন্ত্র কণ্ঠস্বরের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। ১৯৬৮ সালে তার ব্যান্ড ‘লাভ অ্যাফেয়ার’-এর আলোচিত গান ‘এভারলাস্টিং লাভ’ ইউকে চার্টের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল। এছাড়া ব্যান্ডটির সাথে যুক্ত থেকে তিনি আরও তিনটি শীর্ষ ১০ জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পরবর্তীতে একক সংগীত ক্যারিয়ারেও তিনি বেশ সক্রিয় ছিলেন এবং বিখ্যাত সংগীতশিল্পীদের সাথে কাজ করেছেন। তার মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —