নিজানা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ, আটক এক মিশরীয় নাগরিক

ইসরায়েলের নিজানা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক মিশরীয় নাগরিককে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্ত অতিক্রম করার পরপরই নিরাপত্তা রক্ষাকারীরা তাকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।
এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় কিংবা তিনি ঠিক কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির পেছনের উদ্দেশ্য উদঘাটনে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
সূত্র: আল জাজিরা
