প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

পাঁচ বছর পর মায়ের কণ্ঠ শুনে ছেলের স্বস্তি, মিয়ানমারে বন্দি সু চি কেমন আছেন?

October 25, 2026

Spread the love

পাঁচ বছর পর মায়ের কণ্ঠ শুনে ছেলের স্বস্তি, মিয়ানমারে বন্দি সু চি কেমন আছেন?

মিয়ানমারের কারাবন্দি শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে দীর্ঘ পাঁচ বছর পর মুখ খুললেন তার ছেলে কিম আরিস। সম্প্রতি এক বিরল ফোনালাপের পর তিনি জানিয়েছেন, ৮১ বছর বয়সী এই নেত্রীর কণ্ঠস্বর বেশ দৃঢ় এবং মানসিকভাবে তিনি এখনো যথেষ্ট সজাগ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে কিম আরিস জানান, দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মা-ছেলের এই কথোপকথন হয়েছে। তবে সু চির শারীরিক সক্ষমতা নিয়ে আশ্বস্ত হলেও তার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

কিম আরিসের ভাষ্যমতে, বর্তমান শাসকরা সম্পূর্ণ লোক দেখানো ও প্রচারণার অংশ হিসেবেই তাকে এই যোগাযোগের সুযোগ করে দিয়েছেন। প্রকৃতপক্ষে, সু চিকে কঠোর নির্জন কারাবাসের মধ্যে রাখা হয়েছে। সামরিক বাহিনী কিংবা পুলিশ ছাড়া বাইরের জগতের কারো সঙ্গে তার কোনো যোগাযোগের সুযোগ নেই বললেই চলে। কার্যত একাকীত্বের মধ্য দিয়েই সময় কাটছে এই সাবেক গণতান্ত্রিক নেত্রীর। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর এই সীমিত যোগাযোগ মিয়ানমারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —