পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমান হামলায় মাদকবাহী নৌকার পাঁচ আরোহী নিহত

পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌযানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে নৌকাটিতে থাকা পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মাদক পাচার প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে এই হামলাটি চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে প্রায় ৭০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এসব ধারাবাহিক সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ২৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় মার্কিন বাহিনীর মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে একের পর এক এই ধরণের হামলা চালানো হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
