প্রযুক্তির আসক্তি কাটিয়ে বাস্তব জীবনে ফিরছে জেনারেশন জেড

বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের একটি বড় অংশ ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কুফল থেকে নিজেদের মুক্ত করতে নতুন পথ খুঁজছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্রমাগত ব্যবহার মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সংকুচিত করে আনছে বলে মনে করছেন অনেকে। কানাডার একজন শিক্ষার্থী জানান, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে সময় ব্যয় করতে গিয়ে তার বাস্তব সামাজিক যোগাযোগের পরিধি মারাত্মকভাবে কমে গিয়েছিল। তার মতে, পড়াশোনার বাইরে ডিজিটাল জগতের এই মোহে আটকে থাকাটা তার স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য তরুণ প্রজন্ম এখন বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগরিদমগুলো মূলত ব্যবহারকারীর মনোযোগ ধরে রেখে ব্যবসায়িক মুনাফা অর্জনের চেষ্টা করে, আর সেই কৌশলের বিপরীতে গিয়েই তারা নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে। স্মার্টফোনের ব্যবহার সীমিত করার জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করা কিংবা জটিল সব ফিচার বর্জিত সাধারণ ফোন ব্যবহারের দিকে ঝুঁকছে তারা। মূলত প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তি পেতে এবং বাস্তব জগতের সম্পর্কগুলোকে পুনরায় গুরুত্ব দিতে এই নতুন ধারার ‘আনপ্লাগিং’ আন্দোলন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


