বাহামাসে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ নারী

বাহামাসের বিমিনি উপকূলে স্নরকেলিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্রিটিশ নারী প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সমুদ্রের তীব্র স্রোতে দুই সন্তান ভেসে যেতে দেখলে তাদের উদ্ধারের জন্য ওই নারী জলে নামেন। সন্তানদের নিরাপদে তীরে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে পারেননি তিনি।
ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রয়েল বাহামাস পুলিশ ফোর্স এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় একটি তদন্ত শুরু করেছে। অবকাশ যাপনের উদ্দেশ্যে পরিবারটি সেখানে গিয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারের ওপর।
সূত্র: দ্য গার্ডিয়ান
