বিবাহবিচ্ছেদ উদ্যাপনে দক্ষিণ কোরিয়ার কনটেন্ট ক্রিয়েটরের আয়োজন ঘিরে বিতর্ক

দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চো সিউং-ইয়ন সম্প্রতি তার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। নিজের দাম্পত্য জীবনের ইতি টানার ঘটনাটিকে তিনি নতুন শুরুর ইঙ্গিত হিসেবে উদযাপন করেছেন। বিয়ের মতো ঘটা করে বিচ্ছেদের জন্য এই ধরনের আনুষ্ঠানিকতা পালন করা মূলত নিজের জীবনের পরিবর্তনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরারই একটি প্রচেষ্টা ছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদযাপন মোটেও সবার নজর কাড়তে পারেনি। অনেকেই এমন আয়োজনের সমালোচনা করেছেন এবং এটিকে অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন। বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর এমন ঘটা করে অনুষ্ঠান করাকে ঘিরে নেটিজেনদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: bbc.co.uk
