বিশ্ববিখ্যাত ইতালীয় চলচ্চিত্র নির্মাতা টিন্টো ব্রাস আর নেই

ইউরোপীয় ইরোটিক সিনেমার কিংবদন্তি এবং 'ক্যালিগুলা' খ্যাত ইতালীয় পরিচালক টিন্টো ব্রাস ৯৩ বছর বয়সে পরলোকগমন করেছেন। তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ক্যাটেরিনা ভার্জি এবং দুই সন্তান বনিফেসিও ও বিয়াট্রিস ব্রাস ইতালির একটি সংবাদ সংস্থাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একসময়ের প্রথিতযশা এই নির্মাতা দীর্ঘ কর্মজীবনে চলচ্চিত্র জগতে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছিলেন।
নিজের কর্মজীবনের শুরুর দিকে বিখ্যাত পরিচালক রবার্তো রোসেলিনির সহকারী হিসেবে কাজ করলেও, পরবর্তীতে টিন্টো ব্রাস ইতালীয় প্রাপ্তবয়স্ক বা ইরোটিক সিনেমার ধারায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। সত্তরের দশকে তাকে আন্তোনিওনির সাথে তুলনা করা হতো। তবে পরবর্তীতে তিনি 'ক্যালিগুলা' এবং 'স্যালন কিটি'-এর মতো সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান। তার বিশ্বাস ছিল, মানুষের স্বাভাবিক আবেগ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হলো কামকলা বা ইরোটিক শিল্প। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক ভিন্নধারার এই নির্মাতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
