বৈরী আবহাওয়ায় শেষ মুহূর্তের হতাশায় বাতিল অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স

ফিলিপ আইল্যান্ডে আয়োজিত অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সের মূল রেসটি শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার রেসটি শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির তীব্রতা এবং দৃশ্যমানতা অস্বাভাবিক কমে যাওয়ায় কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আয়োজকরা রেসটি পুরোপুরি স্থগিত করার ঘোষণা দেন।
রেসটি দেখার জন্য ফিলিপ আইল্যান্ড সার্কিটে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটেছিল এবং সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। গ্যালারিতে উপস্থিত দর্শকদের জন্য এটি ছিল এক বড় হতাশার সংবাদ। দীর্ঘ প্রস্তুতির পর রেসটি মাঠে গড়াতে না পারায় আয়োজকদের পাশাপাশি রেসিং প্রেমীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেসিং কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন।
সূত্র: আল জাজিরা


