ব্যালন ডি’অর জয়ের ভবিষ্যদ্বাণী নিয়ে রহস্যময় বাজি, তদন্তে ফ্রান্স ফুটবল

চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীদের ক্রমতালিকা নিয়ে করা কিছু বাজির ফলাফল ঘিরে তৈরি হয়েছে তীব্র রহস্য। একটি নির্দিষ্ট বাজি ধরার মাধ্যম ব্যবহার করে ১২টি অ্যাকাউন্টের মাধ্যমে তালিকার সেরা পাঁচজনের নাম হুবহু মিলিয়ে ফেলা হয়েছে। এই নিখুঁত পূর্বাভাসের ফলে বাজি ধরা ব্যক্তিরা প্রায় ১ লাখ ৪৯ হাজার পাউন্ড বা প্রায় দুই লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জিতেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগেই এই বিপুল পরিমাণ বাজি ধরার বিষয়টি আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’-এর নজরে আসে।
পুরস্কার ঘোষণার আগেই ফলাফলের গোপনীয়তা ফাঁস হওয়ার আশঙ্কায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। কোনো অনৈতিক উপায়ে ফলাফল আগেভাগে জেনে এই বাজির আয়োজন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফ্রান্স ফুটবল পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তদন্তে উঠে এসেছে যে, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক এই বাজির প্লাটফর্মে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হয়েছিল। ঘটনাটি ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
