ব্রাজিলে রেললাইনে পড়ে থাকা ক্রেনের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

ব্রাজিলের একটি রেলপথে এক মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। ঘটনাটিতে দেখা যায়, রেললাইনের ওপর একটি ভারী ক্রেন হঠাৎ ধসে পড়লে সেটির সঙ্গে দ্রুতগামী ট্রেনের সরাসরি সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণহীন ট্রেনের ধাক্কায় ক্রেনটি দুমড়ে-মুচড়ে যায়, যা রেলযাত্রার নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কার সৃষ্টি করেছে।
দুর্ঘটনার সময়কার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ট্রেনটি ক্রেনের ওপর আছড়ে পড়ার মুহূর্তটি ছিল অত্যন্ত ভীতিজাগানিয়া। বর্তমানে কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে যে কীভাবে ভারী ক্রেনটি রেললাইনের ওপর এসে পড়ল এবং কেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো না। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা


