প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

ব্রিটিশ শ্রমিক শ্রেণির ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপে পাশে থাকার বার্তা ইউনিয়নের

October 26, 2026

Spread the love

ব্রিটিশ শ্রমিক শ্রেণির ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপে পাশে থাকার বার্তা ইউনিয়নের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের গৃহীত নীতি ও রাজনৈতিক দর্শন নিয়ে আশাবাদী দেশটির ট্রেড ইউনিয়নগুলো। দীর্ঘদিনের নব্য উদারবাদী অর্থনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে শ্রমিক শ্রেণির জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর যে নতুন কর্মপরিকল্পনা, তাকে স্বাগত জানিয়েছেন ইউনিসন-এর সাধারণ সম্পাদক আন্দ্রেয়া ইগান। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় ইগান মনে করছেন, মার্গারেট থ্যাচারের আমলের ধ্বংসাত্মক অর্থনৈতিক প্রভাব কাটিয়ে ওঠার যে আকাঙ্ক্ষা শ্রমিক নেতারা দীর্ঘদিন ধরে পোষণ করে আসছেন, বার্নহামের নতুন নেতৃত্ব সেই পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

তবে ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কেবল সুন্দর কথায় এখন আর কাজ হবে না। আসন্ন বাজেটে শ্রমজীবী মানুষের স্বার্থে বাস্তবমুখী এবং সাহসী পদক্ষেপ গ্রহণই হবে এই সরকারের আসল পরীক্ষা। প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন থাকলেও, ইউনিয়নের প্রত্যাশা এখন সুনির্দিষ্ট রূপরেখা বাস্তবায়নের দিকে। সরকার যদি সত্যিই শ্রমিক শ্রেণির স্বার্থে আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর হয়, তবেই ট্রেড ইউনিয়নগুলো তাদের পাশে থাকবে বলে ইগান তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —