ভয় আর হাসির অন্দরমহল: ভূতুড়ে পার্কের নেপথ্যে লুকিয়ে থাকা রোমাঞ্চকর বাস্তব

নর্ফোকের জনপ্রিয় 'প্রাইমইভিল' স্ক্যার পার্কে আগত দর্শকদের গা ছমছমে অভিজ্ঞতার পেছনে রয়েছে এক নিপুণ পরিকল্পনা। হ্যালোউইন উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে চেইনসো, ভৌতিক হাসপাতাল কিংবা শয়তানের উপাসনার মতো নানা ভয়ের অনুষঙ্গ সাজানো থাকে। তবে এসবের নেপথ্যে শিল্পীদের প্রশিক্ষণের গল্পটা বেশ চমকপ্রদ। পার্কের পরিচালক বেন ফ্রান্সিস জানান, আগত দর্শকদের ধরন বুঝে কীভাবে তাদের ভয় দেখানো হবে, তা নিয়েই চলে বিশেষ কর্মশালা।
অভিজ্ঞতা থেকে দেখা যায়, কিশোর ছেলেরা সাধারণত জোরে চিৎকার করে দৌড়ে পালায়, আবার অনেক ক্ষেত্রে নারীরা বেশ সংযত আচরণ করে। তাই শিল্পীদের পরামর্শ দেওয়া হয়, দলের সবচেয়ে দুর্বল সদস্যকে লক্ষ্য করার জন্য। প্রায় ৪০ পাউন্ড মূল্যের টিকিটের বিনিময়ে দর্শকরা এখানে রোমাঞ্চের খোঁজে আসেন। যদিও এই পার্কের সবটাই নিয়ন্ত্রিত, তবুও হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো বাস্তব অভিজ্ঞতা নিতেই ভিড় জমান মানুষ। এই ভয়ংকর অভিনয় কেবল দর্শকদের জন্য নয়, পারফর্মারদের কাছেও এক ধরণের অদ্ভুত থেরাপি ও আনন্দের উৎস।
সূত্র: দ্য গার্ডিয়ান
