মধ্যপ্রাচ্যে মার্কিনিদের ওপর হামলার ছক: চরম সতর্কতায় যুক্তরাষ্ট্র

মার্কিন গোয়েন্দা সংস্থার এক অভ্যন্তরীণ নথিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান যে হামলার পরিকল্পনা করছিল, তা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ ধরনের সম্ভাব্য হুমকির কারণে ওই অঞ্চলে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনের এই তথ্যের পর থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তেহরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মার্কিন প্রশাসন নড়েচড়ে বসেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন নাগরিক এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হামলার স্থান বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা


