মনের ভাব প্রকাশে অসুবিধা? সমস্যার সমাধানে জনপ্রিয় হচ্ছে ‘ফিলিং হুইল’

নিজের আবেগ বা অনুভূতি সঠিকভাবে শনাক্ত করা অনেক সময় আমাদের ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে প্রায় ১০ শতাংশের ক্ষেত্রে নিজেদের আবেগ চিহ্নিত করার বিষয়টি বেশ জটিল। শৈশবে সাধারণত আবেগ চেনার দক্ষতা অর্জিত হলেও, পরিণত বয়সে এসে অনেকে তাদের মনের গহীন কোণে থাকা অনুভূতির সঠিক নাম খুঁজে পান না। আর এই সমস্যাটিই আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।
মানসিক স্বাস্থ্যের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমানে ‘ফিলিং হুইল’ বা অনুভূতির চাকা নামের একটি সহজ টুল বেশ কার্যকর ভূমিকা রাখছে। থেরাপিস্টদের চেম্বার থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত সব জায়গায় এর ব্যবহার বাড়ছে। আবেগগুলোকে স্পষ্টভাবে বুঝতে এবং তা প্রকাশ করতে এই বিশেষ পদ্ধতিটি মানুষকে বাড়তি সুবিধা দিচ্ছে। যারা নিজেদের অনুভূতি বুঝতে গিয়ে হিমশিম খান, তাদের জন্য এই সহজবোধ্য টুলটি একটি কার্যকর পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


