মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১

১৯৭৭ সালে যাত্রা শুরুর প্রায় পাঁচ দশক পর মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে নাসার নভোযান ‘ভয়েজার-১’। মহাকাশের অসীম শূন্যতা পাড়ি দিয়ে যানটি বর্তমানে পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে অবস্থান করছে। মানুষের তৈরি কোনো যন্ত্রের জন্য এই প্রথম পৃথিবী থেকে এত বিপুল পরিমাণ দূরত্ব অতিক্রম করার ঘটনা ঘটল, যা মহাকাশ বিজ্ঞানে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
প্রায় ৫০ বছর আগে সৌরজগতের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে পৃথিবী থেকে রওনা হয়েছিল ভয়েজার-১। দীর্ঘ এই পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে এটি এখন আমাদের পরিচিত সৌরজগতের অনেক গভীরে পৌঁছে গেছে। মহাকাশচারী যানের এই অর্জনকে আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য সাফল্য হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। এই দূরত্ব অতিক্রমের মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের প্রাপ্ত তথ্য ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা


