প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

মাও সে তুংকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এমবাপ্পের ওপর ক্ষুব্ধ চীনা ব্র্যান্ডগুলো

October 27, 2026

Spread the love

মাও সে তুংকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এমবাপ্পের ওপর ক্ষুব্ধ চীনা ব্র্যান্ডগুলো

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে চীনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, এমবাপ্পে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, চীনা নেতার মুখের ওপর তার নিজের ছবি বসানো একটি ‘মিম’ তার কাছে সবচেয়ে প্রিয়। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর চীনের সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এমবাপ্পের এই মন্তব্যের জেরে চীনের বেশ কয়েকটি বড় ব্র্যান্ড তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলারের এমন মন্তব্যকে চীনের ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি অসম্মানজনক হিসেবে দেখা হচ্ছে। ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, এমবাপ্পের সঙ্গে তাদের চলমান সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও প্রচারণামূলক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ক্রীড়া ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: bbc.co.uk

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —