মার্কিন-ইরান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান কাতার ও রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মস্কোতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে তারা বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন। উভয় নেতা চলমান এই সংঘাত নিরসনে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উভয় পক্ষ মত প্রকাশ করে। উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো ধরনের গঠনমূলক আলোচনার পথ প্রশস্ত করতে তারা পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দুই নেতা বিশ্বাস করেন, সংলাপের মাধ্যমেই দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব।
সূত্র: আল জাজিরা
