যানমুক্ত হচ্ছে লন্ডনের ব্যস্ততম অক্সফোর্ড স্ট্রিট: শুরু হচ্ছে ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রকল্প

লন্ডনের প্রাণকেন্দ্র অক্সফোর্ড স্ট্রিটকে পথচারীবান্ধব করে গড়ে তোলার বহু প্রতীক্ষিত পরিকল্পনা অবশেষে বাস্তবায়নের পথে। দীর্ঘ কয়েক দশকের আলোচনা, বিতর্ক এবং নানা আইনি জটিলতা কাটিয়ে সোমবার থেকে এই বিখ্যাত শপিং স্ট্রিটের একটি বড় অংশকে যান চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের অর্থায়নে প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ডের এই বিশাল প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সড়কটিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে।
মূলত ১.২ মাইল দীর্ঘ এই রাজপথের প্রায় অর্ধেক অংশ প্রাথমিকভাবে যানবাহনমুক্ত থাকবে। এতদিন এটি লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাফিক রুট হিসেবে ব্যবহৃত হলেও, এখন থেকে এটি শুধুমাত্র পথচারীদের জন্য সংরক্ষিত থাকবে। আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিপণিবিতানগুলোর অবস্থানস্থল এই রাস্তাটিকে যানমুক্ত করার মূল লক্ষ্য হলো কেনাকাটা করতে আসা ক্রেতাদের জন্য পরিবেশটি আরও আনন্দদায়ক ও নিরাপদ করে তোলা। শহর কর্তৃপক্ষের মতে, এই রূপান্তর লন্ডনের খুচরা বাণিজ্যের দৃশ্যপটকে আমূল বদলে দেবে এবং পর্যটকদের কাছে এই এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
সূত্র: দ্য গার্ডিয়ান


