প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আছড়ে পড়ছে শক্তিশালী ঝড় ‘বোয়েলো’, ব্যাহত জনজীবন

October 24, 2026

Spread the love

যুক্তরাজ্যে আছড়ে পড়ছে শক্তিশালী ঝড় ‘বোয়েলো’, ব্যাহত জনজীবন

যুক্তরাজ্যে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঝড় ‘বোয়েলো’। ইতোমধ্যেই দেশটির আবহাওয়া অফিস অঞ্চলটির বিভিন্ন অংশে আম্বার সতর্কতা জারি করেছে। শুক্রবার ঝড় ‘অস্টিন’-এর প্রভাবে হওয়া প্রবল বাতাসের রেশ কাটতে না কাটতেই নতুন করে এই দুর্যোগের পূর্বাভাস সাধারণ মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাতিল করা হয়েছে অনেক পূর্বনির্ধারিত অনুষ্ঠান।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে ‘বোয়েলো’-র তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের উত্তরের জেলাগুলো এই ঝড়ের কবলে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলীয় ও উন্মুক্ত এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল পর্যন্ত হতে পারে এবং কিছু স্থানে তা ৮০ মাইল পর্যন্ত ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —