প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
অস্থিরতা মোকাবিলায় ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবন্দরে আটক ‘ককরোচ’ আন্দোলনের নেতা না ফেরার দেশে অভিনেতা সোহেল খান পদত্যাগের মাত্র ১১ দিন পর আবারো দায়িত্বে হুয়াং, নেপথ্যে ট্রাম্পের প্রভাব ইতিহাদে ফের ডি ব্রুইনার ছোঁয়া, পুরোনো দিনের স্মৃতিতে ডুবছে ম্যানচেস্টার সিটি অস্থিরতা মোকাবিলায় ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবন্দরে আটক ‘ককরোচ’ আন্দোলনের নেতা না ফেরার দেশে অভিনেতা সোহেল খান পদত্যাগের মাত্র ১১ দিন পর আবারো দায়িত্বে হুয়াং, নেপথ্যে ট্রাম্পের প্রভাব ইতিহাদে ফের ডি ব্রুইনার ছোঁয়া, পুরোনো দিনের স্মৃতিতে ডুবছে ম্যানচেস্টার সিটি
আন্তর্জাতিক

যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবন্দরে আটক ‘ককরোচ’ আন্দোলনের নেতা

November 24, 2026

Spread the love

যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবন্দরে আটক ‘ককরোচ’ আন্দোলনের নেতা

ভারতের আলোচিত যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অন্যতম প্রধান সংগঠক সৌরভ দাসকে বিদেশ যাত্রার সময় দিল্লিতে আটকে দেওয়া হয়েছে। জানা গেছে, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রতিবাদ আন্দোলন নিয়ে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে বিমানে ওঠার কথা ছিল ২৭ বছর বয়সী এই তরুণের। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দেন এবং জানান যে, তার পাসপোর্টটি ‘ফ্ল্যাগড’ বা নজরদারির তালিকায় রয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সৌরভ দাস সরকারকেই দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই সংগঠনের নেতা অভিযোগ করেছেন, ভীরুতার পরিচয় দিয়ে সরকার তাকে দেশ ছাড়তে বাধা দিয়েছে। মে মাসে যাত্রা শুরুর পর থেকেই সিজেপি ডিজিটাল মাধ্যমে লক্ষাধিক মানুষের সমর্থন অর্জন করেছে এবং দেশের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিগুলোতে সক্রিয় ভূমিকা রাখছে। তবে যাত্রায় বাধার সম্মুখীন হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান