যুক্তরাষ্ট্রের রণতরীর উপস্থিতিতে উত্তপ্ত পারস্য উপসাগর: যুদ্ধের আশঙ্কায় ইরান

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় পারস্য উপসাগরের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের নীতিনির্ধারক, গণমাধ্যম এবং বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। মার্কিন যুদ্ধজাহাজগুলোর গতিবিধি নিয়ে তেহরান সতর্কবার্তা উচ্চারণ করেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের জলসীমার কাছাকাছি কোনো মার্কিন রণতরীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
যদিও যুদ্ধের দামামা ক্রমশ জোরালো হচ্ছে, তবুও ইরান তাদের অবস্থানে অনড় থাকার সংকেত দিচ্ছে। দেশটির সরকারি পর্যায় থেকে শুরু করে বিশ্লেষকদের মতে, চাপের মুখে নতি স্বীকার করার কোনো পরিকল্পনা তাদের নেই। চলমান এই উত্তেজনার মাঝে দুই পক্ষই সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
