যুক্তরাষ্ট্রের ৪০ হাজার হোমল্যান্ড সিকিউরিটি কর্মীর তথ্য ফাঁস

ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সিক্রেটস নামক একটি অলাভজনক সংস্থা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ৪০ হাজারেরও বেশি কর্মীর ব্যক্তিগত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত তথ্যের মধ্যে গোয়েন্দা নজরদারি ও মানব বুদ্ধিমত্তা সংগ্রহের মতো সংবেদনশীল বিভাগে কর্মরত কর্মকর্তাদের বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক এক মাসের মধ্যে সরকারি তথ্য ফাঁসের এটি তৃতীয় ঘটনা। এর আগে অন্য দুটি ঘটনায় সরকারি নথিপত্র একইভাবে উন্মুক্ত করা হয়েছিল। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়ে কোনো মন্তব্য করেনি বা এ সংক্রান্ত প্রশ্নের কোনো সাড়া দেয়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বড় মাপের তথ্য ফাঁস সরকারি সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
