যৌন পাচার ও নির্যাতনের দায়ে আলেকজান্ডার ভাইদের ৩০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী দুই ভাইসহ মোট তিনজনের বিরুদ্ধে যৌন পাচার ও নির্যাতনের মামলায় আদালত কঠোর রায় প্রদান করেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের সামাজিক প্রতিপত্তি ও উচ্চবিত্ত জীবনধারাকে ব্যবহার করে এই ব্যক্তিরা নারীদের প্রলুব্ধ করতেন বলে অভিযোগ ছিল।
তদন্তে উঠে এসেছে যে, তারা আভিজাত্যের আড়ালে আয়োজিত পার্টিতে নারীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতেন। পরবর্তীতে সেখানে তাদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হতো। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে অপরাধীদের দীর্ঘমেয়াদী এই কারাদণ্ড দেন। চাঞ্চল্যকর এই মামলার রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: bbc.co.uk
