রিয়াদে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করলেন ক্যানেলো আলভারেজ

সউদী আরবের রিয়াদে অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ে দুর্দান্ত জয় পেয়েছেন মেক্সিকান তারকা সাউল 'ক্যানেলো' আলভারেজ। শনিবার রাতে কিংডম এরিনায় অনুষ্ঠিত ম্যাচে তিনি সর্বসম্মত সিদ্ধান্তে ক্রিশ্চিয়ান এমবিলিকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে ৩৬ বছর বয়সী এই তারকা বক্সার তার হারানো ডব্লিউবিসি (WBC) সুপার-মিডলওয়েট শিরোপা আবারও নিজের দখলে নিতে সক্ষম হলেন। এর আগে ক্রফোর্ডের কাছে পরাজয়ের পর শিরোপা হাতছাড়া হয়েছিল তার। এমবিলির জন্য এটি ছিল ক্যারিয়ারের প্রথম পরাজয়।
এদিকে, এই ক্রীড়া ইভেন্টটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন রিয়াদে নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ ছিল। সউদী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত বেশ কিছু মিসাইল ও ড্রোন তারা প্রতিহত করেছে। এই অস্থির পরিস্থিতির কারণে সউদীতে পূর্বনির্ধারিত বেশ কিছু বড় আয়োজন, যার মধ্যে 'সিক্স কিংস স্ল্যাম' টেনিস টুর্নামেন্টও রয়েছে, তা বাতিল বা স্থগিত করা হয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে ক্যানেলো আলভারেজের শিরোপা জয়ের লড়াইটি সফলভাবেই সম্পন্ন হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
