লিবিয়ার সাবেক বিদ্রোহী কমান্ডারের ২০ বছরের কারাদণ্ড বহাল রাখল সুইস সুপ্রিম কোর্ট

লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে দেশটির সাবেক বিদ্রোহী কমান্ডার আলিউ কোসিয়ার ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালত। তার বিরুদ্ধে আনা আবেদন নাকচ করে দিয়ে আদালত এই রায় ঘোষণা করেন। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী, বিশ্বব্যাপী সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশটির আদালতের এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আদালতের নথিপত্রে উল্লেখ করা হয়েছে, আলিউ কোসিয়া গৃহযুদ্ধের সময় নিরস্ত্র বেসামরিক নাগরিক ও নিরপরাধ সেনাসদস্যদের নির্মমভাবে হত্যা করেছিলেন। এ ছাড়া তার প্রত্যক্ষ নির্দেশে বিভিন্ন এলাকায় ব্যাপক লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। সব অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে সুইস আদালত তার সাজা বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এর আগে নিম্ন আদালতেও তার বিরুদ্ধে এই একই সাজা বহাল ছিল।
সূত্র: আল জাজিরা
