শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

সাংস্কৃতিক ও মৈত্রীর বন্ধনে ভারত-বাংলাদেশ: রাজশাহীতে যোগ দিবসে সহকারী হাইকমিশনার মনোজ কুমার

Spread the love

রবিউল ইসলাম: ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক কেবল ভৌগোলিক নয়, বরং তা গভীর বন্ধুত্ব ও অভিন্ন সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আগামী দিনেও দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬-এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এসব কথা বলেন। ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহীতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের সূচনা লগ্নে সবাইকে স্বাগত জানিয়ে সহকারী হাইকমিশনার মনোজ কুমার দুই দেশের নিবিড় ও ঐতিহাসিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন: ভারত ও বাংলাদেশের সংস্কৃতির মূলে রয়েছে এক গভীর আত্মিক যোগসূত্র। এই মৈত্রী ও পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রাচীন ভারতীয় ঐতিহ্য ‘যোগব্যায়াম’-এর ইতিহাস এবং বর্তমান আধুনিক বিশ্বে শারীরিক ও মানসিক সুস্থতায় এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি বিশদভাবে আলোচনা করেন। একই সাথে উৎসবমুখর এই আয়োজনে অংশ নেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্তর্জাতিক যোগ দিবসের এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সংসদ সদস্য (পবা-মোহনপুর), আবু সাইদ চাঁদ, সংসদ সদস্য (বাঘা-চারঘাট, রাজশাহী-৬), মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজশাহীর সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উৎসবমুখর ও প্রাণবন্ত এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সরাসরি যোগব্যায়াম অনুশীলনে অংশ নেন এবং দিনটি উদযাপন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top