হ্যালোউইন পার্টিতে কিশোরদের ওপর হামলা, ছুরিকাঘাতে আহত ৫

হ্যাম্পশায়ারের চ্যান্ডলারস ফোর্ড এলাকায় আয়োজিত একটি হ্যালোউইন পার্টিতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে উপস্থিত লোকজনের ওপর আক্রমণ চালায়। এ সময় ছুরিকাঘাতে পাঁচজন কিশোর আহত হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলাকারী গোষ্ঠীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্র: bbc.co.uk
