৪৬ বছর বয়সে ফের ফুটবল মাঠে রোনালদিনহো

দীর্ঘ বিরতির পর আবারো ফুটবল মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর রোনালদিনহো। ২০১৫ সালে ফ্লুমিনেন্সে খেলার পর লম্বা সময় মাঠের বাইরে থাকা এই কিংবদন্তি তারকা আগামী মাস থেকে ইতালির রাভেনার হয়ে পুনরায় প্রতিযোগিতামূলক ফুটবলে অংশ নিতে চলেছেন। ফরলিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের স্বর্ণালী সময় কাটানো রোনালদিনহো ৪৫ পেরিয়ে ৪৬ বছরে পা রেখেছেন। দীর্ঘ প্রায় নয় বছরের বিরতি ভেঙে তার এমন প্রত্যাবর্তন ক্রীড়াপ্রেমীদের কাছে বেশ চমকপ্রদ ঘটনা হিসেবে দেখা দিয়েছে। আগামী নভেম্বরে রাভেনার জার্সিতে তাকে মাঠে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
সূত্র: আল জাজিরা
