প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

৫ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবিতে ভিসা ও মাস্টারকার্ডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

October 26, 2026

Spread the love

৫ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবিতে ভিসা ও মাস্টারকার্ডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসা ও মাস্টারকার্ডের বিরুদ্ধে বড় ধরনের আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের একটি সম্মিলিত বা গ্রুপ মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। হারকাস পার্কার ও হাউজফেল্ড নামের দুটি আইনি প্রতিষ্ঠান কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালে এই আবেদনটি করেছে।

অভিযোগ রয়েছে, ২০২০ সালের অক্টোবর মাস থেকে এই কোম্পানিগুলো বাজার প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করেছে এবং গ্রাহকদের কার্ড পেমেন্টের ওপর অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত ফি আরোপ করেছে। যদি এই আইনি প্রক্রিয়া সফল হয়, তবে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান কার্ড পেমেন্টের মাধ্যমে অতিরিক্ত ফি গুণতে বাধ্য হয়েছে, তারা সম্মিলিতভাবে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবে। বর্তমানে আইনি সংস্থাগুলো এই মামলাটি পরিচালনার জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —