শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

কোলাবিল মৎস্য প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ও গোবিন্দপাড়া ইউনিয়নের কোলাবিল মৎস্যচাষ প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার ও এক সদস্যের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত সদস্য ও স্থানীয় কৃষকরা।
শনিবার সন্ধ্যায় মনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে হাটগাঙ্গোপাড়া-নরদাশ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় গ্রামপ্রধান ও প্রকল্পের সদস্যরা। বক্তাদের দাবি, প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সদস্যদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা উপস্থিত হননি বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, আত্মসাতের অভিযোগ থেকে নিজেদের রক্ষা করতে অভিযুক্তরা উল্টো ক্ষতিগ্রস্ত সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করে হয়রানির পরিবেশ সৃষ্টি করছেন।
অভিযুক্তদের একজন আসাদুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় ৪৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন। স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে তিনি ৪৫ লাখ টাকা পরিশোধে সম্মত হয়েছেন বলেও দাবি করেন। এর মধ্যে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জমা দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ৪৩ লাখ টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে স্বাক্ষরিত দুটি চেক ও ৬০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সংশ্লিষ্টদের কাছে জমা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সালিশ বৈঠকে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top