📰 ই-পেপার
ব্রেকিং
ধীরগতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টির পূর্বাভাস কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, অঘটনের শিকার প্রিমিয়ার লিগের জায়ান্টরা সারের ডিলারশিপ পেতে প্রবল প্রতিযোগিতা: চাহিদার তুলনায় আবেদন দশগুণ বেশি ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে নেতানিয়াহুর জোট জ্বালানি সংকটে মাঝপথে থমকে বিলাসবহুল প্রমোদতরীর বিশ্বভ্রমণ ধীরগতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টির পূর্বাভাস কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, অঘটনের শিকার প্রিমিয়ার লিগের জায়ান্টরা সারের ডিলারশিপ পেতে প্রবল প্রতিযোগিতা: চাহিদার তুলনায় আবেদন দশগুণ বেশি ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে নেতানিয়াহুর জোট জ্বালানি সংকটে মাঝপথে থমকে বিলাসবহুল প্রমোদতরীর বিশ্বভ্রমণ
আইন ও অপরাধ

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

October 27, 2026

Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —