প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
আইন ও অপরাধ

খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের

October 26, 2026

Spread the love

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর কয়লাঘাট এলাকায় সীমানাপ্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মোল্লা। তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করা হচ্ছে।

সাংবাদিকদের কাছে এএসআই সোহাগ জানান, ২০২১ সালে তিনি ও হাবিবুর রহমান যৌথভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। পরে তাঁরা জানতে পারেন, জমিটি নিয়ে ওয়ারিশসূত্রে মামলা চলমান রয়েছে। এ ছাড়া দলিলে উল্লেখিত জমির পরিমাণের সঙ্গে সরেজমিনে পাওয়া জমির পরিমাণের পার্থক্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

সোহাগের ভাষ্য অনুযায়ী, হাবিবুর রহমান তাঁর নিজ অংশ দ্বিতীয় ভাগ-বাটোয়ারা মামলা নং ১০৩/২৬ চলমান থাকা অবস্থায় এক প্রবাসীর কাছে বিক্রি করেন। ওই জমি দেখাশোনা করছেন হাবিবুর রহমানের বোন আসমা পারভীন। জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর পরিবার ও আসমা পারভীনের বিরুদ্ধে তাঁকে বিভিন্নভাবে হেনস্তা, হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

এএসআই সোহাগ আরও দাবি করেন, তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ভয় দেখানো হয়েছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁকে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সোহাগের স্ত্রী তাঁর স্বামীর নিরাপত্তা ও হয়রানির আশঙ্কা জানিয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সোহাগের পরিবার। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির দলিল, মালিকানা, চলমান মামলা ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —