📰 ই-পেপার
ব্রেকিং
নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

October 24, 2026

Spread the love

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে।

আহত রামীম বিশ্বাস পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —