📰 ই-পেপার
ব্রেকিং
রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আদালতে যৌন অসদাচরণের ভয়াবহ অভিযোগ রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত সহকারীর চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আদালতে যৌন অসদাচরণের ভয়াবহ অভিযোগ রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত সহকারীর চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার?
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পলাতক ১৮ মামলার আসামি

September 17, 2026

Spread the love

মো. রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মিলন হোসেন ওরফে বগা (৪৫) নামে ১৮ মামলার এক আসামি কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী থানার গোলাই গ্রামের একটি এলাকায় অভিযান চালিয়ে মধু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেনের নেতৃত্বে একটি দল বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী দায়িত্বে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোদাগাড়ীর গোলাই গ্রামে বাদশা মন্ডলের একটি প্লটে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন।
এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মধু মিয়াকে আটক করা হয়।
পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের খাঁজ থেকে নীল রঙের দুটি পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন ওরফে বগা (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
পলাতক মিলন হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —