শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিতে চলমান আন্দোলনের সময় সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল ও যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া সাউনসহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ।  সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবির আড়ালে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।

উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিতে আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা সেতু এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে প্রসূতি নারীসহ বহু যাত্রী দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন এবং সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top