শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি, সীমান্তে উত্তেজনা

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। শুক্রবার (১৯ জুন) রাতে ওই ২০ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছেন।
শনিবার (২০ জুন) সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ জুন) গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের তৎপতরায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থায় করছে। আমরা সীমান্তে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top