শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি।
ঘটনাটি ঘটেছে সোমবার ১৩ (এপ্রিল) সকালে উপজেলার কয়ামাজমপুর গ্রামে। পরে বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন
ভুক্তভোগী মাছচাষী আনোয়ার শাহাদৎ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার শাহাদৎ হোসেন (৪৭) একজন মাছচাষি। তার মালিকানাধীন প্রায় ৪৭ বিঘা পুকুরে কোটি টাকার মাছ ছিলো। একই এলাকার কয়ামাজমপুর গ্রামের বাসিন্দা মোঃ আনিসুর রহমান আঞ্জু ও তার ছেলে মোঃ আশিকুর রহমান সোহাগের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩০ মার্চ ২০২৬, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর পুকুরপাড়ে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় পুকুরের পাহারাদার বাধা দিলে অভিযুক্তরা তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। ভুক্তভোগীকে না পেয়ে তারা পুকুরপাড়ে থাকা টিনের ঘর ভাঙচুর করে এবং তাকে পেলে হত্যা করার হুমকি দেয়। পাশাপাশি পুকুরের মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী জানান, পূর্বের হুমকির জেরে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে, এতে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী মাছচাষীর।
এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ২ এপ্রিল দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আশিকুর রহমান সোহাগ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা এবং জুলাই আন্দোলনের ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি।

স্থানীয়দের অভিযোগ, সোহাগ এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা আরও বলেন, “পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের মাধ্যমে ভুক্তভোগীর ব্যাপক আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান , এঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top