শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবী বহিস্কার

Spread the love

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও এডভোকেট মাহমুদুর রহমান রুমন। শনিবার (২৮জুন-২০২৬) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয় সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন -২০২৬ ইং এ, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অংশগ্রহণ করেন।

এজন্য সংগঠনের পক্ষ থেকে ঐ তিনজন আইনজীবীকে নিয়মানুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাঁদের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর কোন কার্যক্রমের সাথে তাঁদের কোন সম্পর্ক থাকবেনা। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর সদস্য সচিব এড. আবদুল মালেক রানা এই তথ্য জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top