শিরোনাম :
তানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:ম

বাঘায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লালন গ্রেপ্তার

Spread the love

বাঘা রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী লালনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর নূর মোহাম্মদ আলীসহ একটি চৌকস পুলিশ দল উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আলাইপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়িতে ইয়াবা বিক্রির সময় নজরুল ইসলামের ছেলে মো. লালন (২৮)-কে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত লালন আলাইপুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। প্রতিবার জামিনে মুক্ত হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ত বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে বাঘা থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক শুধু ব্যবসায়ী ও সেবনকারীদের নয়, তাদের পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top