শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

বাঘায় ফেনসিডিলসহ মাদক মামলার আসামি ও শিশু বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার

Spread the love

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তি এবং শিশু বলাৎকার মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালেকসহ পুলিশের একটি দল তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ঢাকা জেলার তেজকুনি পাড়ার বাসিন্দা মো. শাহাদৎ (৩৬), পিতা- মৃত মোহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর এক আরোহী মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার শাহাদতের বিরুদ্ধে পুঠিয়া, চারঘাট ও বাঘা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলা রয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান (৬২), পিতা- মৃত মজের প্রামাণিককে দ্বিতীয় শ্রেণির এক শিশু ছেলেকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শিশু বলাৎকার মামলার এক অভিযুক্তকেও আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top