শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

বানেশ্বরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Spread the love

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মোহন ইসলাম (২০) নামে এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটে র‌্যাব-৫-এর সিপিএসসি গোয়েন্দা দল গোপন তথ্য পায় যে, পুঠিয়া এলাকা থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার ৩ নম্বর বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে মোটরসাইকেল আরোহী মো. মোহন ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলের ট্যাংকির ডান পাশের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপার ব্যাগ বের করে দেন। ব্যাগটি তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সেগুলো জব্দ করা হয়।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার মোহন ইসলাম এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top