📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রত্যাশা বাংলাদেশের বিশেষ কৌশলে ১২ কেজি সোনা পাচার: কারাগারে দুই চীনা নাগরিক গলফের সেই দুঃসহ স্মৃতি: ররি ম্যাকইলরয়ের ক্যারিয়ার মোড় ঘুরিয়ে দেওয়া এক বিপর্যয় হেমন্তের কুয়াশা ও কর্মমুখর জনজীবন: দেশের বিভিন্ন প্রান্তের একঝলক জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রত্যাশা বাংলাদেশের বিশেষ কৌশলে ১২ কেজি সোনা পাচার: কারাগারে দুই চীনা নাগরিক গলফের সেই দুঃসহ স্মৃতি: ররি ম্যাকইলরয়ের ক্যারিয়ার মোড় ঘুরিয়ে দেওয়া এক বিপর্যয় হেমন্তের কুয়াশা ও কর্মমুখর জনজীবন: দেশের বিভিন্ন প্রান্তের একঝলক জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত
আইন ও অপরাধ

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

November 5, 2026

Spread the love

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১টি শাড়ী, ১৫টি কম্বল, ৩ কেজি কিসমিস, ১১৫টি চকলেট, ৩০ প্যাকেট খৈনি, ৬ প্যাকেট পাতার বিড়ি ও ২৭৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৩,৭০,৮০০/-(তিন লক্ষ সত্তর হাজার আটশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —