শিরোনাম :
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশ

মিষ্টি খাওয়ানোর লোভে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন পীড়ন: বিএম কলেজের লাইব্রেরিয়ান গ্রেফতার!

Spread the love

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের লাইব্রেরীয়ানকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

রবিবার (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলম (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে বিদ্যালয় ছুটির পর মিষ্টি খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় নিজের ভাগ্নির বাড়িতে নিয়ে যান লাইব্রেরীয়ান মো. আজিজুল আলম। সেখানে একটি শয়নকক্ষে নিয়ে বলৎকারের উদ্দেশ্যে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন পীড়ন চালান সে।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী কোনোমতে বাড়িতে ফিরে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে, পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং অভিযুক্ত আজিজুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করে।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও আজিজুল আলম এমন জঘন্য অপকর্ম করেছেন। কিন্তু সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রহস্যজনকভাবে বিষয়টি ধামাচাপা দেয়। শিক্ষকদের অভিযোগ, অতীতে উপযুক্ত বিচার না হওয়ায় পার পেয়ে গিয়ে সে আবারও এমন দুঃসাহস দেখিয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয় এবং অভিযুক্ত আজিজুল আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ঘটনার সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top