📰 ই-পেপার
ব্রেকিং
কিউইদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের আইজিপির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সহস্রাধিক বন্ধুর মিলনমেলার প্রস্তুতি কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন দুই শ্রমিক, মালিকের বিরুদ্ধে মামলা সাজেক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও কিউইদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের আইজিপির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সহস্রাধিক বন্ধুর মিলনমেলার প্রস্তুতি কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন দুই শ্রমিক, মালিকের বিরুদ্ধে মামলা সাজেক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও
আইন ও অপরাধ

রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

July 26, 2026

Spread the love

মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধি​​​:


​ রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
​রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানী এ তথ্য নিশ্চিত করেছে।
​গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোঃ জনি মাহমুদ (৩০)।
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি চৌকস অপারেশন দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পর যোগসাজশে তা ক্রয় বিক্রয় করে আসছিল।
​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —