শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থানের পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।


পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই যুবককে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top